বেঁচে গেলেন গাভাস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটু হলে গাড়ি দুর্ঘটনায় জীবনপ্রদীপ নিভে যেতে পারত সুনীল গাভাস্কারের! ভারতের ক্রিকেট কিংবদন্তি গত রোববার ম্যানচেস্টার থেকে লন্ডন যাচ্ছিলেন। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা লরি তাঁর গাড়ির এক পাশে ধাক্কা দেয়। গাভাস্কার আবার ওই পাশেই বসে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাস। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও তাঁদের কিছু হয়নি। গাভাস্কার-নিকোলাস দ্রুতই গাড়ি থেকে নেমে হেঁটে রেলস্টেশনে পৌঁছান এবং রেলে লন্ডনে যান। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে গাভাস্কার কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার কাছে, ‘ঈশ্বরই আমাদের বাঁচিয়েছেন।’ জি নিউজ।