বেঁচে গেলেন চার ইংলিশ ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যাক্সিটি যাচ্ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে। হঠাৎই ট্যাক্সির ইঞ্জিনের ঢাকনিটা খুলে এসে পড়ল উইন্ডস্ক্রিনের সামনে। চালক দেখতে পারছিলেন না কিছুই। আশপাশে আরও অসংখ্য গাড়ি, হুট করে গাড়ি থামানোও সম্ভব ছিল না। তারপরও দারুণ দক্ষতায় থামাতে পারলেন চালক, ট্যাক্সিটি রক্ষা পেল বড় ধরনের দুর্ঘটনা থেকে। এমন দুর্ঘটনা হয়তো বিশ্বে প্রতিদিনই অনেকই হচ্ছে। কিন্তু দুর্ঘটনায় পড়লে সংবাদের শিরোনামই হতো ওই ট্যাক্সিটি। ট্যাক্সির যাত্রী ছিলেন চার ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও মন্টি পানেসার!পরশুর এ ঘটনা আবুধাবির রাস্তায়, ইংলিশ ক্রিকেটাররা যাচ্ছিলেন শেখ জায়েদ স্টেডিয়ামে অনুশীলনে। শেষ পর্যন্ত কোনো আঘাত পাননি কোনো ক্রিকেটারই। ওই দিন অনুশীলনও করেছেন পুরোদমে। তবে ইংলিশ মিডিয়ায় ভালোই আলোড়ন তুলেছে ঘটনাটি। কয়েক দিন আগে আবুধাবি গ্রাঁ প্রিঁর আয়োজকেরা প্রস্তাব দিয়েছিল ইংলিশ ক্রিকেটারদের ফর্মুলা ওয়ানের গতিতে ইয়াস ম্যারিনা কোর্টে নিয়ে যাওয়ার। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে রাজি হয়নি ইসিবি। ওয়েবসাইট।