বেঁচে গেলেন টেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দোষ হিসেবেই বাড়ি ফিরলেন জন টেরি। বর্ণবাদী তকমাটাও আর গায়ে উঠল না সাবেক ইংল্যান্ড অধিনায়কের। লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট হাওয়ার্ড রিডল গতকাল নির্দোষ ঘোষণা করেন চেলসি ডিফেন্ডারকে। কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ড টেরির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বর্ণবাদী গালি দেওয়ার। গত বছরের ২৩ অক্টোবর চেলসি-কিউপিআর ম্যাচে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল এই দুই খেলোয়াড়ের। এএফপি। এই বিতর্কে জড়িয়ে জাতীয় দলের অধিনায়কত্ব খোয়ানো টেরি স্বীকার করেছেন, ওই ম্যাচে তিনি মেজাজ হারিয়েছিলেন। ব্যবহার করেছেন অশ্রাব্য শব্দও। তবে এগুলো সবই ছিল স্বগোতোক্তি, তা ছাড়া ফার্ডিনান্ডের গায়ের রং নিয়েও কিছু বলেননি। এই বিতর্কেই কোচ ফ্যাবিও ক্যাপেলোকে হারিয়েছে ইংল্যান্ড। অধিনায়কের পদ থেকে টেরিকে বাদ দেওয়ায় ইস্তফা দেন ইতালিয়ান কোচ। দোষী প্রমাণিত হলে টেরিকে আড়াই হাজার পাউন্ড জরিমানা দিতে হতো।