বেঁচে গেলেন শাপুর জাদরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনপ্রাণ উজাড় করে দিয়ে ক্রিকেট মাঠে দেশের জন্য লড়েন। খেলার সময় মাথায় বাঁধা থাকে দেশের পতাকা আঁকা ব্যান্ডানা। অথচ আফগানিস্তানের এই ক্রিকেটার কিনা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নিজ দেশের রাজধানী কাবুলে। কাল ভাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন পেসার শাপুর। সেখানেই তাঁদের ওপর হামলা করে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে কোনো ক্ষতি হয়নি শাপুরের। প্রাণ নিয়ে সরতে পেরেছেন তিনি। শাপুরের কাছের লোকেরা জানিয়েছেন, তাঁর ওপর অজ্ঞাত বন্দুকধারীদের হামলা আগেও হয়েছে। শাপুরের ওপর হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। জি নিউজ।