বেঁধে দেওয়া সময়েই ফিরতে হচ্ছে লঙ্কানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে খেলা শ্রীলঙ্কান ক্রিকেটারদের আগামী ৫ মের মধ্যেই ফিরতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ নাকচ করে শ্রীলঙ্কান সরকার ও এসএলসি নিজেদের সিদ্ধান্তেই অটল রয়েছে। বিসিসিআইয়ের কর্মকর্তারা লঙ্কান ক্রিকেটারদের ১৫ মে পর্যন্ত খেলার অনুমতি দেওয়ার জন্য শ্রীলঙ্কান কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল। কিন্তু ১০ মে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের প্রস্তুতির কথা বলে ওই তারিখের পাঁচ দিন আগেই ক্রিকেটারদের ডেকে নেওয়ার সিদ্ধান্ত বদলাল না শ্রীলঙ্কা ক্রিকেট। যদিও শ্রীলঙ্কার বোর্ড জানে, এটি দুই দেশের বোর্ডের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে ও ক্রিকেট বোর্ড যৌথভাবে বসেই ভারতীয় অনুরোধে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত পরশু ক্রীড়ামন্ত্রী, এসএলসি ও জাতীয় নির্বাচক কমিটির মধ্যে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মন্ত্রী আলুথগামাগে বলেছেন, শ্রীলঙ্কান ক্রিকেটের স্বার্থকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও নতুন অধিনায়ক তিলকরত্নে দিলশানসহ জনা দশেক খেলোয়াড়কে বোর্ডের সিদ্ধান্ত মেনে আইপিএল থেকে ফিরতে বলা হয়েছে। সাবেক অধিনায়ক ও বর্তমানে ডেকান চার্জার্সের নেতৃত্বে থাকা সাঙ্গাকারা শ্রীলঙ্কান ক্রিকেটের সিদ্ধান্ত মেনে নেওয়ার অপেক্ষাতেই ছিলেন। তবে আশা করেছিলেন, দুই বোর্ড বিষয়টি মীমাংসা করবে। ওয়েবসাইট।