বেইজিংয়ে 'একে'র লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা ওপেনে মেয়েদের লড়াই শুরু হয়েছে আগেই। আজ শুরু হওয়া পুরুষদের এককের সবচেয়ে বড় আকর্ষণ ‘একের’ লড়াই।
এখনো এক নম্বর আসনটি নোভাক জোকোভিচের অধিকারে। তবে তা হাতছাড়া হয়ে যেতে পারে বেইজিংয়েই। পা হড়কালেই তাঁকে টপকে এক নম্বরে উঠে যাবেন রাফায়েল নাদাল। চোট কাটিয়ে ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর থেকেই নাদাল আছেন দুর্দান্ত ফর্মে। জোকোভিচও মানছেন, এই মৌসুমে নাদালই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে চীনা ওপেনের তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ এক নম্বর আসনটি হাতছাড়া করতে নারাজ। কোর্টে নামার আগে সার্বিয়ান তারকার প্রত্যাশা, বেইজিংয়ে ভালো করে শীর্ষস্থান তিনি ধরে রাখবেন, ‘এটা ধরে রাখার সুযোগ আছে। আমি শীর্ষস্থান ধরে রাখতে লড়ে যাব।’ তবে নাদালও ভাবছেন জোকোভিচের কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নেওয়াটা হবে ‘খুবই কঠিন।’ এএফপি।