বেইলিকে অধিনায়ক করায় বিরক্ত চ্যাপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ বেইলির কাছে হয়তো পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো। তবে ইয়ান চ্যাপেল চরম বিরক্ত অস্ট্রেলিয়ার অধিনায়কত্বকে অবমূল্যায়ন করায়!অস্ট্রেলিয়াকে ৩০ টেস্ট ও ১১ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বড় চ্যাপেল, তাঁকে মনে করা হয় অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের একজন। অধিনায়কত্ব নিয়ে এমন ‘মজা’ করাটা তিনি মানতে পারছেন না, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ হতে পারে, এটিকে রক এন রোল ক্রিকেটও মনে করা হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়কত্বকে অবমূল্যায়ন করতে শুরু করার কোনো যুক্তি নেই। টস করার কিছুক্ষণ আগে জর্জ বেইলির ক্যাপ পাওয়ার দৃশ্যটা অনেকের কাছেই হয়তো মজা লেগেছে, তবে আমার কাছে নয়। ১৮৭৭ সালে প্রথম টেস্টে ডেভ গ্রেগরি মুদ্রা নিক্ষেপের পর আর কেউ অভিষেকে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেননি। এর কারণ সেরা একাদশ বাছাই করে অধিনায়ক নির্বাচনের রীতি অস্ট্রেলিয়ান ক্রিকেট ১৩৫ ধরে মেনে আসছে।’চ্যাপেলের মূল ক্ষোভটা এখানেই। যাঁর দলে জায়গাই হয় না, তিনি কীভাবে অধিনায়ক হন—‘ওর বয়স ৩০ ছুঁতে চলেছে এবং অধিনায়ক হওয়ার আগে ও দলেই ঢুকতে পারেনি। অস্ট্রেলিয়ার সেরা টি-টোয়েন্টি দলে বেইলির জায়গা হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন একজনকে অধিনায়ক করার সময় এটা নয়।’ কিন্তু অধিনায়ক তো হয়েই গেছেন বেইলি, তাই তাঁকে কিছু পরামর্শ দিয়েছেন চ্যাপেল, ‘যত দ্রুত সম্ভব ওকে ব্যক্তি হিসেবে, নেতা হিসেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে সতীর্থদের শ্রদ্ধা আদায় করতে হবে।’ ওয়েবসাইট।