বেকহাম-অঁরি ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার বিশ্বব্যাপী বাড়তি একটু কৌতূহল জাগিয়েছে ডেভিড বেকহাম এবং থিয়েরি অঁরির কল্যাণে। গত পরশু কৌতূহলটা আরও বেশিই ছিল। বেকহাম-অঁরি মাঠে নেমেছিলেন একযোগে। আরও একটু স্পষ্ট করে বললে বেকহাম-অঁরি হয়েছিলেন মুখোমুখি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি বনাম নিউইয়র্ক রেড বুলস ম্যাচটি তাই পেয়ে যায় আলাদা নাম, ‘বেকহাম-অঁরির ম্যাচ’। এই দ্বৈরথে বেকহাম-অঁরির কেউ হারেননি। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।তবে ফ্রান্সের সাবেক স্ট্রাইকার অঁরি একটা দিক থেকে এগিয়ে ছিলেন। এলএ গ্যালাক্সির মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে নিউইয়র্ক রেড বুলসকে এগিয়ে দিয়েছিলেন তিনি। ৪১ মিনিটে গ্যালাক্সিকে সমতায় ফেরান যুক্তরাষ্ট্রের তারকা ল্যান্ডন ডনোভান।এদিকে এই ম্যাচের আগের দিন (শুক্রবার) সকালে বেকহাম দুর্ঘটনার কবলে পড়েন। নিজেই তাঁর ক্যাডিলাক গাড়িটি চালানোর সময় আরেকটি মিতসুবিসি গাড়ির পেছনে ধাক্কা লাগান। ঈশ্বর সহায়, যুগল দুর্ঘটনায় পড়েও অক্ষত শরীরেই ফেরেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। অন্য গাড়ির চালক ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বেকহামকে অবশ্য জরিমানা দিতে হয়নি। এএফপি।