বেকহাম-উন্মাদনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁকে নিয়ে চীনে উন্মাদনাটা কেমন এই ছবিই সেটা বোঝাচ্ছে। ডেভিড বেকহামকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল সবাই। পাঁচ দিন আগে টুইটারের চীনা সংস্করণ সিনা ওয়েইবোতে অ্যাকাউন্ট খোলার দুই ঘণ্টার মধ্যেই এক লাখ অনুসারী হয়ে যায় বেকহামের। সাংহাই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনারও সাক্ষী হয়েছেন সাবেক ইংলিশ ফুটবল তারকা। তাঁকে দেখতে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, পায়ের তলায় চাপা পড়ে আহত হয়েছেন সাতজন। এএফপি।