বেকহাম নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়াবাড়ি কিছু করেছেন—প্রমাণ হলে না শাস্তির প্রসঙ্গ আসে। ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বেকহাম যা করেছেন ঠিকই আছে, অন্যায় কিছু করেননি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি কর্তৃপক্ষও তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বেকহামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তারা। ‘আমরা ঘটনাটা অভ্যন্তরীণভাবে যাচাই করে নিশ্চিত হয়েছি, কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই’—বলেছেন গ্যালাক্সির যোগাযোগ পরিচালক প্যাট্রিক ডোনেলি। ঘটনাটা গত শুক্রবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের। বেকহামকে জড়িয়ে কথিত এক পতিতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খুঁচিয়ে যাচ্ছিল এক দর্শক। চটে গিয়ে বেকহাম ওই দর্শকের সামনে এসে বলেন, ‘পারলে কথাটা আমার মুখের সামনে এসে বলো।’ ওয়েবসাইট।