বেকহাম-পুত্র আর মরিনহো-কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকহামের ছেলে ব্রুকলিন, মরিনহোর মেয়ে মাতিলদে
বেকহামের ছেলে ব্রুকলিন, মরিনহোর মেয়ে মাতিলদে

একজনের বাবা সাবেক ফুটবলার। অন্যজনের বাবা কোচ। গলায়-গলায় ভাব না থাক, দুই বাবাই পরস্পরের বেশ পরিচিত। সেই সূত্রে তাঁদের পুত্র-কন্যাদের দেখা-সাক্ষাৎ হতেই পারে। সেই চেনা-জানা এবার কি তাহলে প্রেমের ফুল ফোটাতে চলল? ডেভিড বেকহামের ছেলে ব্রুকলিন আর হোসে মরিনহোর মেয়ে মাতিলদেকে নিয়ে এমনই গুঞ্জন! মার্কা।
গুঞ্জনটি ডালপালা মেলেছে সম্প্রতি ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা করিয়েরে দেল্লো স্পোর্ত-এ প্রকাশিত একটি ছবিতে। বেকহাম-পুত্র আর মরিনহো-তনয়াকে একই গাড়িতে দেখা গেছে সেই ছবিতে।
১৬ বছর বয়সী ব্রুকলিন বাবার মতো ফুটবলার না হয়ে ক্যারিয়ার গড়তে চাইছেন ফ্যাশনের দুনিয়ায়। ১৯ বছরের মাতিলদেও বেশ কিছুদিন হলো কাজ করছেন ফ্যাশনজগতে। দুজনের বন্ধুত্ব তো হতেই পারে। সেই বন্ধুত্ব প্রণয়ে রূপ নিয়েছে কি না তা অবশ্য সময়ই বলে দেবে।