বেকহাম ম্যানইউ পাশাপাশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড আর ডেভিড বেকহাম। না, বেকহাম পুরোনো ঠিকানায় ফিরে যাননি। ইংলিশ ফুটবল তারকা আর তাঁর প্রথম ক্লাবের নাম পাশাপাশি এল ফোর্বস-এর তালিকায়। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হয়েছেন বেকহাম। সবচেয়ে বিত্তশালী ফুটবল ক্লাবও হয়েছে ম্যানইউ। ডেভিড বেকহামের বার্ষিক আয়ের পরিমাণ ৪ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯২ কোটি টাকা। টানা সপ্তমবারের মতো সবচেয়ে বিত্তশালী ক্লাব হওয়া ম্যানইউয়ের আর্থিক মূল্যমান এখন ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৫৯০ কোটি টাকার সমান!