বেকহাম শীর্ষে, দাপট স্পেনের
ডেভিড বেকহাম ফুরিয়েই গেছেন কি না, তা নিয়ে এখন আলোচনা চলতে পারে। ইনজুরিতে পড়ে এখন মাঠের বাইরে থাকা বেকহামকে অনেকে ‘বাতিল’ও বলে দিতে চায়। তার পরও বেকহামের দর কিন্তু কমেনি। যথারীতি এখনো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার ইংলিশ এই তারকা।ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন এলএ গ্যালাক্সি ও এসি মিলানের খেলোয়াড় বেকহাম। সাবেক ইংলিশ অধিনায়কের গত বছরের মোট আয় ছিল ৩০ মিলিয়ন ইউরো। এর বড় অংশই এসেছে অ্যাডিডাস, আরমানি, মটোরোলার মতো স্পনসরদের সঙ্গে চুক্তি থেকে।শীর্ষে আছেন বেকহাম, কিন্তু ১০ জনের তালিকার বাকিটায় স্প্যানিশ লিগেরই জয় জয়কার। ১০ জনের তালিকার ৫ জনই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়। এর মধ্যে এক বার্সেলোনা থেকেই আছেন ৩ জন—থিয়েরি অঁরি, লিওনেল মেসি ও জ্লাতান ইব্রাহিমোভিচ। রিয়াল ছাড়াও এই তালিকায় দুজন খেলোয়াড় আছেন চেলসির। ওয়েবসাইট।