বেকহামকে ধারে চায় এভারটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়ে গেছে ৩৫। চোটটোট মিলিয়ে আগের সেই ধার নেই। তবে ডেভিড বেকহামের কদর একদমই কমেনি। অন্তত আরেক ডেভিড, এভারটন ম্যানেজার ময়েসের কাছে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকাকে ধারে খেলার প্রস্তাব দিয়েছেন ময়েস।দুজন অনেক আগে থেকেই একে অপরকে চেনেন ও জানেন। প্রেস্টনে দুজন ছিলেন সতীর্থ। ময়েস সেজন্যই হয়তো বলেছেন, বেকহামকে পেলে এভারটনের ভালোই হবে। এমএলএসের এই মৌসুম শেষ, এই ফাঁকে ধারে খেলাটা ভালো বেকহামের জন্যও। গত দুটি শীত মৌসুম ইতালির এসি মিলানে ধারে খেলে বিশ্বকাপের আগে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো করতে পারলে ক্যাপেলোর নজর কাড়তে পারবেন আবারও।ইংল্যান্ডের হয়ে আরও কিছু ম্যাচ খেলার ইচ্ছাটা বেকহাম গোপন রাখেননি। এ পর্যন্ত খেলেছেন ১১৫ ম্যাচ। পিটার শিলটনের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের চেয়ে আর মাত্র ১০ ম্যাচ পেছনে তিনি। কিন্তু এভারটনের প্রস্তাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি অস্ট্রেলিয়া এলএ গ্যালাক্সি সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করা বেকহাম। ওয়েবসাইট।