বেকহামতনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট ক্রুজের ভারি মজা! বাবার হাত থেকে ট্রফি নিচ্ছে, মজা তো লাগবেই। বাবা পুত্রগর্বে রীতিমতো গর্বিত। বেকহামতনয় ক্রুজের
বয়স মাত্র ৯। সমবয়সীদের একটা স্থানীয় টুর্নামেন্টে সে খেলতে নেমেছিল দুদিন আগে। ফুটবল যে রক্তে আছে, সেটাই দেখাল ফাইনালে
দুই গোল করে নিজের দল লিটল ফক্সেসকে জিতিয়ে। গ্যালারিতে বাবা-মায়ের সঙ্গে ছিল ছোট বোন হার্পারও। এর মধ্যে আর্সেনালের
অনূর্ধ্ব-৯ বছর বয়সী দলে নামও লিখিয়ে ফেলেছে সে। বড় দুই ভাই ব্রুকলিন ও রোমিও আগেই নাম লিখিয়ে ফেলেছে ক্লাব ফুটবলে।
ক্রুজও হাঁটল ভাইদের পথেই? ওয়েবসাইট।