বেকহামপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছর বয়সে তাঁর বাবাও প্রথম প্রথম পা রেখেছিলেন ওল্ড ট্রাফোর্ডে। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির সেদিনের কিশোর ডেভিড বেকহাম পরে হয়েছেন ক্লাবের কিংবদন্তি। বাবার মতোই যে ফুটবলার হওয়ার স্বপ্ন সেটা ব্রুকলিন বেকহাম জানিয়ে দিয়েছে আরও ছোট থাকতেই। ১৪ বছর বয়সী ব্রুকলিন এরই মধ্যে প্রশিক্ষণ নিয়েছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি, চেলসি আর কুইন্স পার্ক রেঞ্জার্সের একাডেমিতে। তবে মূল লক্ষ্যটা বোধ হয় ইউনাইটেডের হয়ে খেলা। সেই স্বপ্ন সত্যি করতেই গত বৃহস্পতিবার ইউনাইটেডের একাডেমিতে নিজের দক্ষতা প্রমাণের পরীক্ষা দিয়েছে বেকহামপুত্র। একাডেমির কোচ ও ব্রুকলিনের বাবার একসময়ের সতীর্থ পল স্কোলসও বলেছেন, ছেলেটা প্রতিভাবান। ওয়েবসাইট।