বেকহামের গাড়ি দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগ্য ভালো, সিটবেল্ট বেঁধে বসেছিলেন বাপ-বেটা। নইলে বড় কোনো অঘটন ঘটতেই পারত! ডেভিড বেকহাম পরশু গাড়ি নিয়ে বেরোচ্ছিলেন নিজের বেভারলি হিলসের বাড়ি থেকে। ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়কের সঙ্গে ছিলেন ছেলে ব্রুকলিন। যেই ড্রাইভওয়ে থেকে গাড়িটা বের করলেন, অমনি সেটাকে ধাক্কা মারল আরেকটা গাড়ি। দুজনেই অবশ্য অক্ষত ছিলেন, চোট পেয়েছে শুধু বেকহামের ৬০ হাজার ডলার দামের রেঞ্জ রোভার। ধাক্কা দেওয়া গাড়িটার মহিলা চালকের নামটা অবশ্য জানা যায়নি। ওয়েবসাইট।