বেকহামের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঠারো বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমি থেকে গ্র্যাজুয়েশন নেওয়া। ১৯৯৯ সালে ম্যানইউর জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। ওল্ড ট্র্যাফোর্ড ‘লাল সমুদ্রের’ ঢেউ। সাত বছর পর সেই ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা। ডেভিড বেকহাম কি স্মৃতিকাতর? ম্যানইউর সঙ্গে ১০ বছরের বন্ধন ছিন্ন করে ২০০৩ সালে পাড়ি জমিয়েছিলেন স্পেনে। এরপর রিয়াল মাদ্রিদ থেকে এলএ গ্যালাক্সি, সেখান থেকে ধারে এসি মিলান—এই করে কেটে গেছে সাতটি বছর। এই সাত বছরে একবারও ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়া হয়নি বেকহামের। আজই প্রথম যাচ্ছেন। সেই ‘ম্যানইউর ঘরের ছেলে বেকহাম’ নন, অন্য বেকহাম। যে বেকহাম ম্যানইউর প্রতিপক্ষ।এত দিন পর ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখার আগে কেমন লাগছে তাঁর? নার্ভাস? ‘আমি নার্ভাস কি না? না, কিন্তু আমার কাছে ভালো লাগছে যে সাত বছরের মধ্যে এই প্রথম মাঠে নামার জন্য ম্যানচেস্টারে ফিরছি। আমি আসলে রোমাঞ্চিত।’ উত্তরটা কার, বলে দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন নেই!মনে রোমাঞ্চ, চোখে স্মৃতির ভিড়; মিলানের বড় প্রয়োজনের দিনে পুরোনো দলের বিপক্ষে খেলতে নেমে মনটা চঞ্চল আর চোখটা ঝাপসা হয়ে উঠবে না তো? বেকহাম এবার শতভাগ পেশাদার, ‘অবশ্যই আবেগ থাকবে। তবে এটা কোনো সমস্যা নয়। অনেক বড় ম্যাচেই খেলেছি আমি।’ওল্ড ট্র্যাফোর্ডে খেলা অন্য দলগুলোর জন্য কতটা কঠিন, এটা বেকহামের চেয়ে আর কে ভালো জানেন। তার পরও এসি মিলান সতীর্থদের একটা অভয় দিয়ে রাখলেন, ‘অসম্ভব বলে কিছু নেই।’ ওয়েবসাইট।