বেকহামের সঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর খেলা বাস্কেটবল। তবে ফুটবলেও ভালোই ঝোঁক আছে লেব্রন জেমসের। লিভারপুলের আংশিক মালিকানা কিনে নিয়েছিলেন আগে। এবার ফুটবলের সঙ্গে আরও ভালোভাবে জড়াতে চাইছেন মায়ামি হিটের এই তারকা। অনেক দিন থেকেই মায়ামিতে একটা মেজর লিগ সকারের ফ্র্যাঞ্চাইজি খুলতে চাচ্ছিলেন ডেভিড বেকহাম।

এবার জেমসও যোগ দিতে চাইছেন সাবেক এই ফুটবলারের সঙ্গে। জেমস জানিয়েছেন, দুজনের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে বেশ কিছুদিন থেকে। দুজনই এ নিয়ে দারুণ আশাবাদী। ২০০২ সালের পর থেকে মায়ামিতে কোনো ফুটবল ক্লাব নেই। জেমস-বেকহামের যুগলবন্দীতে সেই অভাবটা এবার বোধ হয় পূরণ হয়েই যাবে! ওয়েবসাইট।