বেকহামের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ‘মিশ্র’ অনুভূতির মধ্যে আছেন ডেভিড বেকহাম। আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক প্রীতি ম্যাচে অংশ নেবে তাঁর ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি। আর এই ম্যাচটিই আনন্দ-বেদনার এক মিশ্র অনুভূতি এনে দিয়েছে বেকহামকে।আনন্দের কারণ, রিয়ালের মতো দলের মুখোমুখি হওয়ার সুযোগ। আর বেদনার কারণ, যে দলের সঙ্গে দীর্ঘ চারটি বছর কাটিয়েছেন, লড়তে হবে সেই দলটির বিপক্ষেই! রিয়াল ছাড়ার পর এখন পর্যন্ত এই ‘কঠিন’ পরীক্ষায় মুখোমুখি হতে হয়নি বেকহামকে।‘রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো চারটি বছর কাটিয়েছি আমি। সেখান থেকে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো দলটির মুখোমুখি হচ্ছি। এটা সত্যিই আবেগঘন অনুভূতি। কারণ এই ক্লাব, ক্লাবের ভক্ত সবকিছুর সঙ্গেই আমার স্মৃতি জড়িয়ে আছে’—এক সাক্ষাত্কারে বলেছেন বেকহাম।আবেগঘন অনুভূতির মধ্যেই একটা স্বপ্নের কথা জানিয়েছেন বেকহাম। স্বপ্ন, রিয়ালের কোচ হোসে মরিনহোর অধীনে খেলা, ‘মরিনহোর মতো কোচের অধীনে খেলার স্বপ্ন সব ফুটবলারই দেখেন। আর আমিও সেই স্বপ্নটা দেখি।’ ওয়েবসাইট।