প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৫ সালে বরিস বেকার উইম্বলডন জিতেছিলেন ১৭ বছর ২২৭ দিন বয়সে। উন্মুক্ত যুগে এর চেয়ে কম বয়সে উইম্বলডনের পুরুষ একক জেতেনি কেউ। মেয়েদের বিভাগে এই কীর্তি মার্টিনা হিঙ্গিসের, ১৯৯৭ সালে হিঙ্গিস জিতেছিলেন ১৬ বছর ২৮১ দিন বয়সে। তবে দুই যুগ মিলিয়ে রেকর্ডটা হিঙ্গিসের নয়, লটি ডডের। ১৮৮৭ সালে ডড উইম্বলডন জিতেছিলেন মাত্র ১৫ বছর ২৮৫ দিন বয়সে। ছেলেদের বিভাগে দুই যুগ মিলে সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন জিতেছেন আর্থার গোর, ১৯০৯ সালে ট্রফি তুলে ধরার সময় তাঁর বয়স ছিল ৪১ বছর ১৮২ দিন। আর সবচেয়ে বয়সী মহিলা হিসেবে ১৯০৮ সালে শার্লোট স্টেরি জিতেছিলেন ৩৭ বছর ২৮২ দিনে!