বেকার বেকায়দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস ভালো খেলেন, নোভাক জোকোভিচ অন্যকে অনুকরণও করেন দারুণ দুর্দান্ত। কোর্টে শারাপোভা, সাম্প্রাসদের অনুকরণ করে সবাইকে হাসিয়েছেন। সুযোগ পেলে কাউকেই অনুকরণ করতে ছাড়েন না। বরিস বেকার বোধ হয় মনে করেছিলেন তাঁকে কখনো নকল করবেন না জোকোভিচ। শত হলেও কোচ, আর কোচ মানেই শিক্ষক স্থানীয়! কিন্তু জোকার জোকোভিচের হাত থেকে নিস্তার পাননি বেকারও। কাল অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে বেকারের অঙ্গভঙ্গি নকল করে সবাইকে হাসালেন জোকোভিচ। পরে বললেন ওজন বাড়াবেন, চুলও রং করবেন। তাহলে নকলটা ভালোমতো হয় আর কি! বেকার ভয়ে না থেকে পারেনই না! এএফপি।