বেকারের উপলব্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন বরিস বেকার? কেউ কেউ বলতে পারেন ১২টি। কীভাবে? খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ছয়টি। কোচ হিসেবেও জিতলেন ছয়টি। কিন্তু খেলোয়াড় হিসেবে যতটা ভালো ছিলেন, তার চেয়ে কোচ হিসেবেই নিজেকে বেশি ভালো মনে করছেন এই জার্মান, ‘আমি স্বীকার করি, খেলোয়াড় হিসেবে যতটা ভালো ছিলাম, কোচ হিসেবে তার চেয়েও ভালো আমি।’ এই কথার মাধ্যমে বেকার কি নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারের একটা ‘অপ্রাপ্তি’ তুলে আনলেন! খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিততে পারেননি, সেটি জিতলেন জোকোভিচের কোচ হিসেবে। সার্বিয়ান তারকার ১২টি গ্র্যান্ড স্লামের ৬টিই এসেছে কোচ বেকারের অধীনে। ২৯টি ১০০০ মাস্টার্স সিরিজের ১৩টি শিরোপাও। কোচ হিসেবে বেকার নিজেকে ভালো তো মনে করবেনই! এএফপি।