বেকারের ক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাটা অ্যান্ডি মারে বলেছিলেন খোলা মনে। ইংল্যান্ডের মেইল অনলাইন-এর সঙ্গে সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘যাঁদের বিপক্ষে খেলেছেন, তাঁদের কেউ কখনো ডোপ নিয়েছেন বলে আপনার সন্দেহ হয়?’ মারের জবাব ছিল, ‘কয়েকবার হয়েছে, মাঝেমধ্যেই অনেক গুঞ্জন শোনা যায় তো।’ এ কথাটা বলেই আরেক কিংবদন্তি টেনিস খেলোয়াড় বরিস বেকারের রোষানলে পড়তে হলো ব্রিটিশ টেনিস তারকাকে। না, তাঁরা দুজন একে অন্যের বিপক্ষে খেলেননি। তবে বেকার এখন পুরুষ টেনিসে বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচের কোচ। আর জোকোভিচ তো মারের চেনা প্রতিপক্ষই। হয়তো সে কারণেই কথাটা বেশি গায়ে লেগেছে বেকারের। তাই সোজা বলে দিয়েছেন, ‘কেউ একজন গ্র্যান্ড স্লাম জিতেছে বলে কিংবা ওর (মারের) চেয়ে বেশি ফিট বলেই যে তারা ডোপ নিয়েছে, এমন ভাবা পাগলামি ছাড়া আর কিছুই নয়!’ এএফপি।