বেকেনবাওয়ারকে নিষিদ্ধ করল ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকেনবাওয়ারকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা। ছবি: রয়টার্স
বেকেনবাওয়ারকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা। ছবি: রয়টার্স

তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা করায় জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বেকেনবাওয়ার এ সময়ে ফুটবল-সম্পর্কিত কোনো কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবেন না।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘৯০ দিনের জন্য ফুটবল-সম্পর্কিত যে কোনো কার্যক্রম থেকে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে নিষিদ্ধ করা হয়েছে।’ জার্মান কিংবদন্তি ফিফার নির্বাহী কমিটির সদস্য। এ কমিটিই মূলত ভোটাভুটির মাধ্যমে ২০১৮ বিশ্বকাপের জন্য রাশিয়া ও ২০২২ সালের জন্য কাতারকে আয়োজক হিসেবে নির্বাচিত করেছে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে ভোট কেনা হয়েছে। বিষয়টির তদন্তে বেকেনবাওয়ারের সহযোগিতা চাইলে তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি। কাকে ভোট দিয়েছেন, সেটি বলতে সব সময়ই অস্বীকার করেছেন ‘কাইজার’।
সাবেক মার্কিন কৌঁসুলি মাইকেল গার্সিয়া বিশ্বফুটবলের অভিভাবক সংস্থার পক্ষে বিষয়টির তদন্ত করছেন। আগামী মাসে তাঁর তদন্তের ফল আসবে। এএফপি, রয়টার্স।