বেকের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোথায় যাচ্ছেন রোনালদো?’ কদিন ধরে ইউরোপের সংবাদমাধ্যমগুলোর কাছে এটি যেন হয়ে দাঁড়িয়েছে লাখ টাকার প্রশ্ন। কখনো গুঞ্জন উঠছে প্যারিস সেন্ট-জার্মেইতে যাবেন, আবার কখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ক্রিস্টিয়ানো রোনালদো নিজে একবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর প্রেমের কথাটা জানাচ্ছেন, আবার যুক্তরাষ্ট্রে এক বছর খেলার ইচ্ছাটাও ব্যক্ত করছেন। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কোথায় যাবেন, সেটি যেন একটা ধাঁধা। তবে ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ডেভিড বেকহাম চাইছেন, রোনালদো সাবেক ক্লাবেই ফিরে আসুন। ইংলিশ ক্লাবটির সমর্থকদের চোখের মণি হয়ে আছেন সিআর-৭। তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছেন ইউনাইটেডের হয়ে। রিয়াল যদি ছাড়তেই হয়, তবে রেড ডেভিলদের জার্সিতেই আবারও রোনালদোকে দেখতে চান বেকহাম। নিজে ‘সুযোগ পেলে হামাগুড়ি দিয়ে চলে আসতেন’ জানিয়ে বেক বললেন, ‘যদি ও রিয়াল ছাড়ে, তাহলে ইউনাইটেডেই ফিরে আসুক।’ ইএসপিএন।