বেকের লক্ষ্য ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন যত গড়াচ্ছে, ততই সামনে চলে আসছে প্রশ্নটা। পরশু ডেভিড বেকহাম ৩৬ বছর পূর্ণ করে ৩৭-এ পা রেখেছেন। বয়স তো বাড়ছেই, সেই সঙ্গে ফুরিয়ে আসছে এলএ গ্যালাক্সির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ, যেটি শেষ হবে আগামী বছর। এর পর? ইংলিশ ফুটবল তারকার মুখে অবশ্য অবসরের নামগন্ধ নেই। বরং এই মিডফিল্ডার বলছেন তাঁর পক্ষে নাকি আরও তিন বছর খেলা সম্ভব। ৩৯-এ পৌঁছে তখন অবসরের কথা ভাববেন। বেকহামকে এই আত্মবিশ্বাস জোগাচ্ছে গ্যালাক্সির সঙ্গে গত ম্যাচটা, যেখানে পুরো ৮৭ মিনিট মাঠ দাঁপিয়ে বেড়িয়েছেন এই মিডফিল্ডার। ওয়েবসাইট।