বেক্সিমকো গলফ টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেক্সিমকো কাপ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সিদ্দিকুল আলম সিকদার। রানারআপ জিফান। সাভার গলফ ক্লাবে কাল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর সামরিক ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বিজ্ঞপ্তি।