বেঙ্গালুরু-চেন্নাই ফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও উন্মত্ত ক্রিস গেইলের ব্যাট (৪৭ বলে ৮৯), মুম্বাই ইন্ডিয়ানসকে ৪৩ রানে হারিয়ে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাল ম্যাচের প্রথম ওভারেই ২৭ রান নিয়েছিল বেঙ্গালুরু (গেইল ২০, ওয়াইড ৭), ৩.২ ওভারে ছুঁয়েছে ৫০। ২০ ওভারে ৪ উইকেটে ১৮৫। গেইল ও ময়াঙ্ক আগারওয়াল (৩১ বলে ৪১) উদ্বোধনী জুটিতেই ১০.৪ ওভারে তোলেন ১১৩। মুম্বাই গুটিয়ে গেছে ১৪২ রানে। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে বেঙ্গালুরুর ফাইনাল আজই, চেন্নাইতে। ওয়েবসাইট।