বেঙ্গালুরু-মুম্বাইয়ের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগে সুপার ওভারে হার। কাল বিরাট কোহলির খুনে এক ইনিংসে সেই সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্যামেরন হোয়াইটের ৩৪ বলে ৫২ ও থিসারা পেরেরার ২৪ বলে ৪০ রানের ইনিংসে সানরাইজার্স করে ১৬১/৬। কোহলির ৪৭ বলে অপরাজিত ৯৩ রানে বেঙ্গালুরু (১৬২/৩) জয় পায় ১৪ বল বাকি থাকতেই। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস হারিয়েছে ৪৪ রানে দিল্লি ডেয়ারডেভিলসকে। ১ রানে দুই ওপেনার পন্টিং (০) ও টেন্ডুলকারকে (১) হারালেও দিনেশ কার্তিকের ৪৮ বলে ৮৬ ও রোহিত শর্মার ৫০ বলে অপরাজিত ৭৪ রানে মুম্বাই পায় এবারের আইপিএলে প্রথম দুই শ ছাড়ানো পুঁজি (২০৯/৫)। দিল্লি করতে পেরেছে ৯ উইকেটে ১৬৫ রান। ওয়েবসাইট।