বেঙ্গালুরুতে ইউসুফ-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস খানেক আগে আবুধাবির আবদুল রাজ্জাককে কাল বেঙ্গালুরুতে মনে করিয়ে দিলেন ইউসুফ পাঠান। সমীকরণ-পরিস্থিতি কাল খানিকটা সহজ ছিল, তবে রাজ্জাকের মতোই ইউসুফ দেখালেন পাওয়ার হিটিংয়ের দুর্দান্ত প্রদর্শনী। ‘বড়’ পাঠানের ৯৬ বলে ১২৩ রানের অপরাজিত ইনিংস আর সৌরভ তিওয়ারির সঙ্গে ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডের ৩১৫ রান ভারত টপকে গেল ৭ বল আর ৫ উইকেট হাতে রেখে। টানা চার ম্যাচে হেরে বাংলাদেশের পর এখন আরেকটি হোয়াইটওয়াশের শঙ্কায় নিউজিল্যান্ড।ছয় বছর পর ওয়ানডে খেলতে নামা পার্থিব প্যাটেল পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি, তার পরও ১০৮ রানের মধ্যে ৪ উইকেট হারায় ভারত। রোহিত শর্মার সঙ্গে ইউসুফের চতুর্থ উইকেট জুটিতে আসে ৮০ রান। ৩৬তম ওভারে বৃষ্টি এসে ভারতকে ঠেলে দিচ্ছিল পরাজয়ের দিকে। ভারতের রান তখন ৫ উইকেটে ২০৩, খেলা আর না হলে ১৫ রানে হারত ভারত। সে সময় ৪৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকা ইউসুফ খেলা শুরু হতেই ছয় মেরে ছুঁয়েছেন ফিফটি। ম্যাকাইকে গ্যালারিতে পাঠিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়েছেন ৭৯ বলে। ১২৩ রানের ইনিংসে ছয়-চার মেরেছেন ৭টি করে।নিউজিল্যান্ডের টপ অর্ডাররা রান পেলেও ফিফটি করতে পারেননি কেউই। ৩০০ পেরিয়েছে তাঁরা ছয়ে নেমে ১২ চার ও তিন ছয়ে জেমস ফ্রাঙ্কলিনের ৬৯ বলে অপরাজিত ৯৮ রানের ঝড়ে। আশিস নেহরার করা শেষ ওভার থেকে ২২ রান নিয়েছেন ফ্রাঙ্কলিন, ইনিংসের শেষ ৫ ওভারে এসেছে ৬৩।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১৫/৭ (ফ্রাঙ্কলিন ৯৮*, টেলর ৪৪, ম্যাককালাম ৪২, স্টাইরিস ৪৬, গাপটিল ৩০; ইউসুফ ৩/৪৯, অশ্বিন ২/৬৬, নেহরা ২/৭০); ভারত: ৪৮.৫ ওভারে ৩২১/৫ (ইউসুফ ১২৩*, প্যাটেল ৫৩, রোহিত ৪৪, তিওয়ারি ৩৭*, গম্ভীর ২৭; ম্যাকাই ২/৬৩, নাথান ২/৩৮)।