বেঙ্গালুরুতে ২৯তম সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক সলিউশন মাস্টার্সে প্রথম দিন শেষে কাট মিসের শঙ্কায় ছিলেন সিদ্দিকুর রহমান। শঙ্কা দূর করে ভারতের বেঙ্গালুরুতে এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ৪৯ নম্বরে উঠে আসেন বাংলাদেশের গলফার। পরশু তৃতীয় রাউন্ড শেষে ৩৪ নম্বরে থাকা বাংলাদেশের গলফার ৩ লাখ ডলারের টুর্নামেন্টটা কাল শেষ করলেন যৌথভাবে ২৯তম হয়ে।

তৃতীয় রাউন্ডের মতো শেষ রাউন্ডেও পারের চেয়ে ২ শট কম খেলেন সিদ্দিকুর। চারটি বার্ডি ও দুটি বগি করেছেন ৩২ বছর বয়সী গলফার। চার রাউন্ড মিলিয়ে সিদ্দিকুর খেলেছেন পারের চেয়ে ২ শট কম। পারের চেয়ে ১৬ শট কম খেলে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের পুম সাকসানসিন। এশিয়ান ট্যুর।