বেঙ্গালুরুর অবিশ্বাস্য জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি মাত্র ছক্কা মেরেই নায়ক হয়ে গেলেন অরুণ কার্তিক। ১ বলে ৬ রান। এই সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অখ্যাত বোলার অরুণ কার্তিক দলকে উপহার দিলেন অবিশ্বাস্য জয়। ২ উইকেটের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় চলে যাওয়া ভেট্টোরির দল। ২১৪ করেও হেরে বিদায় নিল দক্ষিণ অস্ট্রেলিয়া। ডেনিয়েল হ্যারিসের অপরাজিত ১০৮ ও ক্যালাম ফার্গুসনের ৭০ অস্ট্রেলীয়দের তুলে দিয়েছিল রানের পাহাড়ে। সেটাও মামুলি বানিয়ে ছেড়েছিলেন দিলশান (৭৪) ও কোহলি (৭০)। এর পরই অবিশ্বাস্য ব্যাটিংধস ও কার্তিকের নায়ক বনে যাওয়া। দিনের প্রথম ম্যাচে ওয়ারির্য়সকে ১২ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সমারসেটও। ওয়েবসাইট।