বেঙ্গালুরুর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমান পাঁচটি করে ম্যাচ খেলে দুই দলেরই দুটি করে জয়। তৃতীয় জয়ের আশায় গতকাল শুক্রবার মোহালিতে যখন মুখোমুখি কিংস একাদশ পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দেখা মিলল অন্য রকম এক দৃশ্যও। কিংস একাদশের হয়ে খেললেন একজন পাকিস্তানি!এবারের আইপিএল নিলামেই ওঠেনি কোনো পাকিস্তানি ক্রিকেটারের নাম। তার পরও আজহার মাহমুদ খেললেন। কারণ, তিনি আইপিএল নিলামে অংশ নিয়েছেন ইংল্যান্ডের পাসপোর্ট নিয়ে। মানে, আইপিএলে খেলছেন ইংল্যান্ডের নাগরিক হিসেবে! যে পরিচয়েই খেলুন, অভিষেকটা হলো দারুণ। অন্তত ব্যাটিংয়ে। কিংস একাদশকে ৬ উইকেটে ১৬৩ রানের পুঁজি দিতে খেলেছেন ১৪ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস। ২ ছক্কা ও ৩ চার। তবে এই পুঁজিও মামুলি বানিয়ে ছেড়েছেন ক্রিস গেইল। তাঁর ৫৬ বলে ৮৭ রানের সুবাদেই এই রান টপকে গেল বেঙ্গালুরু, ৫ উইকেট হাতে রেখেই। ২৫ রানে তিন উইকেট হারানোর পর ডি ভিলিয়ার্সকে (৫২) নিয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ১৩১ রানের জুটি গড়েন ম্যাচসেরা গেইল। ওয়েবসাইট।