বেঙ্গালুরুর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আইপিএলের সবচেয়ে সেরা বোলিং আক্রমণটা মুম্বাই ইন্ডিয়ানসের। কিন্তু কাল এই বোলিং পাত্তাই পেল না ক্রিস গেইলের কাছে। ছয় ছক্কার সাহায্যে ৫৯ বলে অপরাজিত ৮২ রান করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতালেন ৯ উইকেটে। প্রথমে ব্যাট করা স্বাগতিক মুম্বাই করেছিল ৬ উইকেটে ১৪১ রান। সর্বোচ্চ ৪৪ রান করেন দিনেশ কার্তিক। ১৪২ রান করতে বেঙ্গালুরুকে খেলতে হয়েছে ১৮ ওভার। গেইলের সঙ্গে অপরাজিত ছিলেন বিরাট কোহলি (৩৬)। ওয়েবসাইট।