বেঙ্গালুরুর তৃতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের সপ্তম ম্যাচে এসে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের তৃতীয় জয়টি এল ৩ উইকেট ও ৩ বল হাতে রেখে। গতকাল দিল্লিতে টসে জিতে ফিল্ডিং নেওয়া বেঙ্গালুরুর সামনে স্বাগতিক দিল্লি ডেয়ারডেভিলস ১৬১ রানের লক্ষ্য দেয়। আর এই রান তাড়া করতে গিয়ে ১৩৯ রানে ৭ উইকেট হারিয়েছিল বেঙ্গালুরু। তবে অধিনায়ক ভেট্টোরি ও সৈয়দ মোহাম্মদ আর কোনো উইকেট পড়তে দেননি। ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলি ৩৮ বলে ৫৬ রান ও গেইল ১৪ বলে ২৬ রান করেন। দিল্লি ডেয়ারডেভিলসের মরনে মরকেল ২৫ রানে ৩ উইকেট পেয়েছেন। প্রথমে ব্যাট করে জেমস হোপের ৫৪ রানে ষষ্ঠ ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ নেওয়া দিল্লি ডেয়ারডেভিলস করেছিল ১৬০ রান। ওয়েবসাইট।