বেঙ্গালুরুর প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির গতকালের খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫১ রানে হারিয়েছে সমারসেটকে। প্রথমে ব্যাট করে ক্রিস গেইলের ৪৬ বলে ৮৬ রানের (৪টি চার, ৮টি ছয়) সুবাদে ৬ উইকেটে ২০৬ রান করে বেঙ্গালুরু। ওপেনার পিটার ট্রেগো ৩৮ বলে ৫৮ করলেও ১৫৫ রানের বেশি তুলতে পারেনি সমারসেট। তিন ম্যাচে এটি বেঙ্গালুরুর প্রথম জয়। ওয়েবসাইট।