বেঙ্গালুরুর মাঠ দেখে অসন্তুষ্ট আইসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ভারতের যে আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তার একটি বেঙ্গালুরুর চিনাস্বামী স্টেডিয়ামের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। ভারতের বিশ্বকাপ ভেন্যুগুলো পরিদর্শনের পর আইসিসির পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন এই মাঠের প্রস্তুতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তবে আইসিসির উদ্বেগ নিয়ে খুব একটা চিন্তিত নন মাঠের তত্ত্বাবধানকারী কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। ‘আইসিসির (পর্যবেক্ষক) দল যখন এসেছিল তখন আমাদের ক্রিকেট মৌসুম শেষ। পিচ ছিল পুরোপুরি এবড়োখেবড়ো। ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টির জন্য কী রকম পিচ দরকার সেটা মাথায় আছে আমাদের’—বলেছেন সংস্থার সচিব ব্রিজেশ প্যাটেল। ওয়েবসাইট।