বেঙ্গালুরুর ম্যাচে ভারতের শেখার অনেক কিছুই আছে: মাঞ্জেরেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে কেউ হারেনি। ক্রিকেট রোমান্টিকরা ম্যাচটি নিয়ে যতই ‘ক্রিকেটের জয়গান’ গেয়ে চলুন না কেন, প্রথমে ব্যাট করে ৩৩৮ রান করা ভারতের পক্ষে এই ম্যাচে জিততে না পারা যে এক ধরনের নৈতিক পরাজয়—সেটা মেনে নিয়েছেন অনেকেই।ভারতের সাবেক ব্যাটসম্যান ও হালের ক্রিকেট ভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকারের মতে, বেঙ্গালুরুর ম্যাচটিতে ভারতের জন্য শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। মাঞ্জেরেকার মনে করেন, ভারতের এবারের দলটি বিশ্বকাপের সেরা। বেঙ্গালুরুর ম্যাচটি দলটির একটি বাজে দিনেরই প্রতিফলন। তার পরও তিনি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে ভারতের আত্ম বিশ্লেষণের ক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতীয় দলের অনেক দুর্বলতাই ফুটে উঠেছে বলে মনে করেন মাঞ্জেরেকার। বিশ্বকাপ জিততে হলে এসব দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি বলে মনে করেন তিনি।বেঙ্গালুরুতে ভারত দুজন স্পিনার নিয়ে খেলতে নেমেছিল। উদ্দেশ্য ছিল, প্রতিপক্ষের স্পিন খেলার চিরন্তন দুর্বলতাকে পুঁজি করা। ম্যাচ শেষে এ সিদ্ধান্তটি বুমেরাং হয়েই দেখা দিয়েছে বলে অনেকে মনে করলেও সাবেক মুম্বাই ব্যাটসম্যান বিষয়টি সেভাবে ভাবতে চান না। তিনি বলেন, ইংল্যান্ড স্পিনে দুর্বল জেনেই পীযূষ চাওলাকে দলে আনা হয়েছিল। ইংল্যান্ড দল পীযূষ চাওলার চেয়ে আশিস নেহরাকে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করত। তাই ধোনির এই সিদ্ধান্তকে আমি সমর্থনই করব।উপমহাদেশের ব্যাটিং সহায়ক উইকেটই উল্টো ভারতকে বিপদে ফেলতে পারে বলে মনে করেন মাঞ্জেরেকার। ভারতীয় বোলাররা সব সময়ই ফ্ল্যাট উইকেটে বল করতে গিয়ে হোঁচট খায়। আমার মনে হয়, এই চিন্তা-ভাবনা থেকে ভারতীয় দলকে বেরিয়ে আসা উচিত। হরভজন সিংয়ের মতো বোলারের উচিত যেকোনো উইকেটেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে চিড় ধরানো।৩৩৮ রান করেও ম্যাচটি ভারত জিততে না পারার পুরো কৃতিত্বই মাঞ্জেরেকার দিয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে। তিনি বলেছেন, ‘স্ট্রাউস একজন দুর্দান্ত ব্যাটসম্যান। সে তাঁর মানের পুরোটাই প্রয়োগ করেছে ভারতের বিপক্ষে ম্যাচে।’ইংল্যান্ড দলটি সম্পর্কে মাঞ্জেরেকার বলেন, যারা ইংল্যান্ডকে ক্লান্ত-শ্রান্ত একটি দল হিসেবে আখ্যা দিয়ে তাদের ফেবারিটের তালিকায় রাখেনি, তারা বেঙ্গালুরুর ম্যাচের পর অবশ্যই লজ্জা পাবে।ইংল্যান্ডের ফিরে আসাকে মাঞ্জেরেকার বিশ্বকাপের জন্য একটি আশীর্বাদ হিসেবেই দেখতে চান। তিনি মনে করেন, ইংল্যান্ড তাদের এই ফর্ম যদি আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে পারে, তাহলে তা অবশ্যই বিশ্বকাপ ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে। ওয়েবসাইট।