বেঙ্গালুরুর রেকর্ড, হার মুম্বাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংসের তৃতীয় ওভারেই আউট। কিন্তু এর মধ্যেই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন ক্রিস গেইল। ১৩ ওভারে লক্ষ্য ছিল ১০২, গেইলের ১২ বলে ৩৮ রানের ঝড়ে ৩ ওভারেই বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স তোলে ৪৬! গেইলের ইনিংসটার গুরুত্ব বোঝাতেই যেন বেঙ্গালুরু জিতল কষ্টে, ৩ বল বাকি থাকতে। ৪ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে শেষ চারে উঠেছে বেঙ্গালুরু। গেইল আসার পর টানা ৭ ম্যাচ জিতে গড়ল আইপিএল রেকর্ড! কলকাতা নাইট রাইডার্স ১১ ওভারে ৩ উইকেটে ৬৯ করার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে। ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। পরের দুই ওভারে কলকাতা তুলতে পেরেছিল ২০। কালও একাদশে সুযোগ পাননি সাকিব আল হাসান। এদিকে ডেকান চার্জার্সকে ১৩৫ রানে আটকে রেখেও মুম্বাই ইন্ডিয়ানস হেরেছে ১০ রানে। ওয়েবসাইট।