বেঙ্গালুরুর লক্ষ্য ১৮৩ রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন উথাপ্পার দুর্দান্ত ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে পুনে ওরিয়র্স। ৬৯ রানের চমত্কার একটি ইনিংস খেলেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৩৪ রান এসেছে আরেক ওপেনার জেসি রাইডার ও মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছে পুনে। উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করেছিলেন রাইডার ও রবিন উথাপ্পা। দ্বিতীয় উইকেটে সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে আবার ৪৫ রান যোগ করেন উথাপ্পা। চতুর্থ উইকেটে স্টিফেন স্মিথ ও মারলন স্যামুয়েলসের ৪৭ রানের ঝোড়ো জুটিটার সুবাদে স্কোর বোর্ডে ১৮২ রান সংগ্রহ করে পুনে।