বেচারা জেরার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন জেরার্ড
স্টিভেন জেরার্ড

মাঠে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন স্টিভেন জেরার্ড, তাতেই শেষ লিভারপুলের শিরোপা-স্বপ্ন! বল পেয়ে গোল করেছিলেন চেলসির ডেম্বা বা।সেই হারই গত মৌসুমে কেড়ে নিয়েছে লিভারপুলের শিরোপা জয়ের সব আশা। জেরার্ডের অমন ভুল নিয়ে কম ঠাট্টা হয়নি। বিশেষ করে প্রতিপক্ষ সমর্থকেরা ফেসবুক-টুইটারে বিদ্রূপের বানই ডেকে বসেছিলেন। মনে হচ্ছে, জেরার্ডকে সেই স্মৃতিটা ভুলতেই দেবেন না ওই সমর্থকেরা। ম্যানচেস্টার ইউনাইটেডের এক সমর্থক তো সবাইকে ছাড়িয়ে গেলেন। রীতিমতো একটা টি-শার্ট বানিয়ে ফেলেছেন এই ভক্ত। যেখানে জেরার্ডের ছবি দিয়ে ব্যঙ্গ করা হয়েছে। ওই টি-শার্ট পরে ওল্ড ট্রাফোর্ডের সামনে ছবিও তুলেছেন তিনি। যেন কাটা গায়ে নুনের ছিটা! তথ্যসূত্র: মেট্রো।