বেচারা টমসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্চি টমসনটা আবার কে? প্রশ্নটা আপনিও করতে পারেন। একবার আমেরিকান সামোয়ার জালে ১৩টি গোল দিয়েছিলেন বটে। কিন্তু অস্ট্রেলিয়ার এই স্ট্রাইকারকে কেই-বা চেনে! নেইমারের এমন প্রশ্নে তাই বিস্ময়ের কিছু নেই। তবে ঘটনাপরম্পরাটা বেশ মজার। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলার নেইমারকে কদিন আগে ‘অতিমূল্যায়িত খেলোয়াড়’ বলেছেন। বলেছেন, নেইমারের চেয়ে অস্কার ভালো! নেইমারের প্রতিক্রিয়াতেই পরিষ্কার, টমসনকে নিয়ে তাঁর মাথাব্যথা নেই। তবে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলে এসে টমসন পরে দাবি করেছেন, হয় তাঁর বিমানভ্রমণের ক্লান্তি, নয়তো তাঁর পর্তুগিজটা বোঝেননি বলেই ব্রাজিলিয়ান সাংবাদিক তাঁকে ভুলভাবে উদ্ধৃত করেছেন! রয়টার্স।