বেচারা পাউলাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খারাপ দিন যেতেই পারে। তাই বলে এত খারাপ! পাউলাওকে ইঁদুরকপালেই বলতে হবে। রিয়াল বেটিসের এই ডিফেন্ডারের ভয়াবহ একটা দিনই গেল গত রোববার লা লিগার ম্যাচে। রায়ো ভায়েকানোর সঙ্গে শুরুতেই একটা ভুল করে বসেছিলেন। সেটির মাশুল দিয়েছিলেন গোল খেয়ে। কিন্তু এর পরের যে আত্মঘাতী গোলটা করলেন, ওটাকে লজ্জাজনক বললেও কম বলা হয়। বিধ্বস্ত ব্রাজিলিয়ান ডিফেন্ডার সঙ্গে সঙ্গে ইশারা করলেন তাঁকে তুলে নিতে। শেষ পর্যন্ত বদলি হয়ে যখন মাঠের বাইরে গেলেন, আর আবেগ ধরে রাখতে পারলেন না। টিভি ক্যামেরায় দেখা গেল অশ্রু চিকচিক করছে পাউলাওয়ের কপালে। ওয়েবসাইট।