বেছে নিন আপনার একাদশ
বিশ্ব ক্রিকেটের চোখ এখন মেলবোর্নে। ১৯৭১ সালের অ্যাশেজে এই মেলবোর্নেই জন্ম নিয়েছিল ওয়ানডে ক্রিকেট। ৫ জানুয়ারি সেই ওয়ানডে পূর্ণ করতে চলেছে সফল যাত্রার ৪০ বছর।বিশ্বকাপের বছরে ওয়ানডে ক্রিকেটের চার দশক পূর্তিটা সাড়ম্বরে আয়োজন করতে চায় আইসিসি। এই উপলক্ষে স্বপ্নের একটা ওয়ানডে দল নির্বাচন করা হবে। অনলাইনের মাধ্যমে ভোট দিয়ে পাঠকেরা তাঁদের স্মরণীয় ম্যাচটিও নির্বাচন করতে পারবেন।এরই মধ্যে আইসিসি তাদের ওয়েবসাইটে প্রাথমিক পর্যায়ে ৪৮ জন খেলোয়াড়ের তালিকা দিয়েছে। স্মরণীয় ম্যাচের তালিকা দেওয়া হয়েছে ১০টি। এখান থেকেই সবচেয়ে বেশি ভোট পাওয়াদের নিয়ে তৈরি হবে ‘ড্রিম টিম’, সবচেয়ে বেশি ভোট পাওয়া ম্যাচটি হবে সবচেয়ে স্মরণীয় ম্যাচ। ২ জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে ভোট। সেরা দল বেছে নিতে চাইলে যেতে হবে এই ঠিকানায়: http://icc-cricket.yahoo.net/ events_and_awards/greatest_odi_team/index.php। আর স্মরণীয় ম্যাচ বেছে নিতে চলে যেতে হবে এখানে: http://icc-cricket.yahoo.net/ events_and_awards/ greatest_odi_match/index.php। মনে রাখবেন, আপনার নির্বাচিত একাদশের লাইনআপ হতে হবে এ রকম: দুজন ওপেনার, তিনজন মিডল-অর্ডার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, উইকেটকিপার, তিনজন পেসার, একজন স্পিনার।বিশ্বকাপের প্রচারণার জন্য আইসিসি ‘দ্য রোড টু ওয়ার্ল্ড কাপ’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রও প্রকাশ করেছে।সংক্ষিপ্ত তালিকার ৪৮ জনওপেনার (২ জন)সাঈদ আনোয়ার, সৌরভ গাঙ্গুলী, গর্ডন গ্রিনিজ, ম্যাথু হেইডেন, সনাৎ জয়াসুরিয়া, বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, গ্লেন টার্নার।মিডল-অর্ডার ব্যাটসম্যান (৩ জন)মাইকেল বেভান, মার্টিন ক্রো, অরবিন্দ ডি সিলভা, ইনজামাম-উল হক, ব্রায়ান লারা, জাভেদ মিয়াঁদাদ, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস।অলরাউন্ডার (১ জন)ইয়ান বোথাম, কপিল দেব, অ্যান্ড্রু ফ্লিনটফ, রিচার্ড হ্যাডলি, জ্যাক ক্যালিস, ইমরান খান, ল্যান্স ক্লুজনার, শন পোলক।উইকেটকিপার (১ জন)মার্ক বাউচার, এম এস ধোনি, অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রমেশ কালুভিতারানা, মইন খান, অ্যালেক স্টুয়ার্ট, কুমার সাঙ্গাকারা।ফাস্ট বোলার (৩ জন)ওয়াসিম আকরাম, অ্যালান ডোনাল্ড, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা, চামিন্ডা ভাস, ওয়াকার ইউনুস।স্পিনার (১ জন)শহীদ আফ্রিদি, কার্ল হুপার, অনিল কুম্বলে, মুত্তিয়া মুরালিধরন, সাকলায়েন মুশতাক, হরভজন সিং, শেন ওয়ার্ন, ড্যানিয়েল ভেট্টোরি।