বেটিসও হারল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল বেটিস নামটা এবার অনেকেরই মুখস্থ হয়ে গেছে। স্প্যানিশ লিগের ‘ছোট’ এ দলটিই যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও সেভিয়ার মতো দলগুলো টপকে লা লিগার এক নম্বর জায়গাটি ধরে রেখেছে। অবশেষে লিগের পঞ্চম ম্যাচে এসে হারের মুখ দেখল আগের চার ম্যাচেই জেতা বেটিস। পরশু তাদের ১-০ গোলে হারিয়েছে প্রথম চার ম্যাচে মাত্র একটি পয়েন্ট পাওয়া গেটাফে। স্প্যানিশ লিগে আর কোনো দলের শতভাগ জয়ের রেকর্ড থাকল না। এই পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের এক নম্বরেই থাকল এই মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা দলটি। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২, বার্সেলোনা, লেভান্তে আর সেভিয়ার পয়েন্ট ১১। রয়টার্স।