বেটিসকে হারাল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেটিসের বিপক্ষে ৩-১ গোলের জয়টি রিয়াল সমর্থকদের পুরোপুরি আশ্বস্ত করতে না পারলেও অখুশি করবে না মোটেও। কারণ, চ্যাম্পিয়নস লিগের সেমির লড়াইয়ে মাঠে নামার আগে মূল্যবান এ জয়টি তাদের উজ্জীবিত করবে। সমর্থকদের সবচেয়ে বেশি উদ্দীপ্ত করবে জার্মান তারকা মেসুত ওজিলের গোল পাওয়া। তাঁর দুটি গোলই বেটিসের বিপক্ষে বড় জয় পেতে সাহায্য করেছে রিয়াল মাদ্রিদকে। এই জয়ে আরেকটি গোল ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার।মেসুত ওজিল প্রথম গোলটি পান খেলার ৪৫ মিনিটে, প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে। ডানপ্রান্ত থেকে করিম বেনজেমার সঙ্গে একটি দেওয়া-নেওয়ার খেলা শেষে ওজিল দারুণ শটে গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ওই বেনজেমাই রিয়ালকে এগিয়ে নেন ২-০ গোলে। রোনালদো ছিলেন বেনজেমার এই গোলের মূল কারিগর। ৭৩ মিনিটে মলিনার গোলে খেলায় ব্যবধান কমায় বেটিস। তবে খেলার একেবারে অন্তিম লগ্নে মেসুত ওজিল স্কোরলাইনকে ৩-১ করে দেন কালেওনের একটি ভলির গতিপথ পরিবর্তন করে।কালকের এই জয়ের মধ্য দিয়ে লা লিগায় টানা ১০ ম্যাচে অপরাজিত থাকল রিয়াল মাদ্রিদ। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়লেও কালকের জয়টি বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান নামিয়ে নিয়ে এসেছে ১০-এ। রয়টার্স।