বেতন না পাওয়াতেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ লন্ডন অলিম্পিক থেকে এসেছিল ৫টি পদক—২ রুপা ও ৩ ব্রোঞ্জ। আর রিও অলিম্পিকে পরশু পর্যন্ত মঙ্গোলিয়ার অর্জন ১ রুপা ও ১ ব্রোঞ্জ। অলিম্পিকে বাজে এই পারফরম্যান্সের জন্য মঙ্গোলিয়ার অ্যাথলেটরা দায়ী করতে পারেন দেশের অর্থনৈতিক দুরবস্থাকে! মাসের পর মাস রাষ্ট্রীয় মাসোহারাই পান না তাঁরা!
দুই দশক আগে গৃহীত ক্রীড়ানীতি অনুযায়ী মঙ্গোলিয়ার বিভিন্ন খেলার শীর্ষ অ্যাথলেটদের সরকার মাসোহারা দেয়। সাফল্যের উৎকর্ষের ভিত্তিতে এই মাসোহারা খেলোয়াড়ভেদে মঙ্গোলিয়ান মুদ্রা ৫ লাখ থেকে শুরু করে ৪০ লাখ তুগরিক। কিন্তু দেশটির আর্থিক দুরবস্থায় সেই মাসোহারা কয়েক মাস বকেয়া পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী জারগালতুগলা এরদেনেবাত জানিয়েছেন, মঙ্গোলিয়ার বক্সিং, রেসলিং, আর্চারি ও অন্যান্য ক্রীড়াঙ্গন মিলিয়ে মোট ২০৬৯ খেলোয়াড়ের মাসোহারা বকেয়া আছে ১৭০ কোটি তুগরিক বা ৭ লাখ ৫৬ হাজার ৫০০ ডলার! রয়টার্স।