বেতন পান না শ্রীলঙ্কান ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শ্রীলঙ্কান ক্রিকেটারদের লড়াকু পারফরমেন্স মুগ্ধ করে চলেছে ক্রিকেটপ্রেমীদের। সিবি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে দারুণভাবে হারের স্বাদ দিয়ে ফাইনালে পৌঁছে গেছে লঙ্কানরা। জাগিয়ে তুলেছে শিরোপা জয়ের আশাও। তবে তাক লাগানোর মতো ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে ঠিকমতো বেতন পাচ্ছেন না শ্রীলঙ্কান ক্রিকেটাররা। চলমান সিবি সিরিজের ম্যাচগুলোও তাঁরা খেলে যাচ্ছেন বিনা বেতনে। তবে শিগগিরই ক্রিকেটারদের বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেন ডি অলউইস। আগামী সোমবারের মধ্যে খেলোয়াড়দের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে সানডে মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা।গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই শ্রীলঙ্কান ক্রিকেটাররা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না বলে জানা গেছে। এখন পর্যন্ত প্রায় ৫০ লাখেরও বেশি টাকা বকেয়া অবস্থায় আছে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেন ডি অলউইস এ প্রসঙ্গে বলেছেন, ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সঙ্গে চুক্তির সব শর্ত ভালোমতো পূরণ করতে পারছে না। আমরা সে বিষয়ে সচেতন আছি। আমরা সেটা নিয়ে মোটেও খুশি নই। এই পরিস্থিতিতে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত ক্রিকেটারদের যাবতীয় পাওনা পরিশোধ করাটাই আমরা আপাতত সন্তোষজনক বলে মনে করছি।’তবে বেতন-ভাতা না পেয়েও দুর্দান্ত ক্রিকেট পারফরমেন্সের প্রদর্শনী দেখিয়ে লঙ্কান ক্রিকেটাররা যে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করে চলেছেন, সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। পিটিআই।