বেতনকড়ির নতুন জটিলতায় সাঙ্গাকারারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপ-২০১৪ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অথচ খেলোয়াড়েরা অনেক দিন ধরেই আন্দোলন করছেন বেতনসংক্রান্ত সমস্যা নিয়ে। ছবি: প্রথম আলো
এশিয়া কাপ-২০১৪ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অথচ খেলোয়াড়েরা অনেক দিন ধরেই আন্দোলন করছেন বেতনসংক্রান্ত সমস্যা নিয়ে। ছবি: প্রথম আলো

বাংলাদেশের বিপক্ষে দারুণ এক সিরিজ কাটিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন। এশিয়ার দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা সবচেয়ে ধারাবাহিক, দ্বিমতের সুযোগ সামান্যই। গত কয়েক বছরে ক্রিকেটের বড় টুর্নামেন্টগুলোর দিকে তাকালে দেখা যাবে, বেশিরভাগের ফাইনালিস্ট ছিল লঙ্কানরা। ২০০৭, ২০১১ বিশ্বকাপ তো বটেই, ২০০৯, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টও শ্রীলঙ্কা। আর সর্বশেষ তিন এশিয়া কাপের দুটিতেই ফাইনালে খেলেছে সাঙ্গাকারারা। এবার তো এশিয়া কাপের শিরোপার জিতে নিল।

এমন ধারাবাহিক পারফরম্যান্সের পরও জেনে অবাক হতে হবে বেতনকড়ি সংক্রান্ত সমস্যায় জেরবার সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা। একটা দীর্ঘ সময় ধরে লঙ্কান ক্রিকেটারদের বেতন সংক্রান্ত ঝামেলা চলে আসছিল। সর্বশেষ চুক্তিতে সেই ঝামেলা মিটেছে মনে করা হলেও নতুন করে আবারও দেখা দিয়েছে সংকট। এশিয়া কাপ চলার সময়ই বোর্ডের সঙ্গে নতুন চুক্তি করতে অনিচ্ছার কথা জানিয়ে দিয়েছে লঙ্কান ক্রিকেটাররা।

আইসিসি থেকে পাওয়া রাজস্ব অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) প্রাপ্য বেতন দিচ্ছে না বলে খেলোয়াড়দের অভিযোগ। এসএলসির একটি সূত্রের বরাত দিয়ে ‘ডেইলি মিরর’ লিখেছে, ‘বাংলাদেশে অবস্থানের সময় জাতীয় দলের খেলোয়াড়েরা নতুন চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা পরিচালনা পর্ষদের ই-মেইল প্রত্যাখ্যান করেছেন।’

কেন চুক্তিতে সাক্ষর প্রত্যাখান করলেন খেলোয়াড়েরা? জানা যায়, গত সপ্তাহে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড চুক্তিভিত্তিক সকল ক্যাটাগরির খেলোয়াড়ের বেতনের সাত শতাংশ বৃদ্ধি করেছে। কিন্তু খেলোয়াড়দের দাবি অনুযায়ী বেতন বৃদ্ধি করেনি এসএলসি। খেলোয়াড়দের দাবি ছিল, আইসিসির টুর্নামেন্টগুলো থেকে পাওয়া রাজস্বের ভাগ দিতে হবে। এ ছাড়া খেলোয়াড়দের ছবি ব্যবহার আইসিসি যে আয় করে সেটিরও ২০ শতাংশ ভাগ দিতে হবে। দাবি না মানলে গত ডিসেম্বরে বাংলাদেশ সিরিজ বয়কট করবে বলে হুমকিও দিয়েছিল খেলোয়াড়েরা। তখন নির্বাচকমণ্ডলীর সভাপতি সনাত্ জয়াসুরিয়া ও সরকারের একজন মন্ত্রী অনেক বুঝিয়ে খেলোয়াড়দের বাংলাদেশ সফর করতে রাজি করিয়েছিলেন। 

এসএলসি অবশ্য দাবি করছে, খেলোয়াড়দের দাবি অযৌক্তিক। কারণ এসএলসি যা আয় করে তার ৫৮ ভাগই ব্যয় হয় খেলোয়াড়দের বেতনের পেছনে। এ বছর ক্রিকেটারদের সাত শতাংশ বেতন বাড়ানো হয়েছে। শীর্ষ খেলোয়াড়েদের প্রত্যেকের বার্ষিক আয় প্রায় সাড়ে ৫ কোটি শ্রীলঙ্কান রুপির মতো। ওয়েবসাইট।